1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ

হাসপাতালে বিনামূল্যে পিপিই দেবে ইউএস-বাংলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

চিকিৎসক ও নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিতদের সুরক্ষায় দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দূর না হওয়া পর্যন্ত বিনামূল্যে পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) সরবরাহের উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

চীন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী তৈরী পিপিই নিয়ে আসবে ইউএস-বাংলার নিজস্ব বিমানে। দেশের সকল সরকারী-বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকরা হটলাইন নাম্বার ফোন দিয়ে পিপিই-র চাহিদা জানালে ইউএস-বাংলা এয়ারলাইন্স সরবরাহ করবে।

এ প্রসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “করোনাভাইরাস ঝড়ে কাঁপছে পুরো বিশ্ব। বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষার মাধ্যমে এই সঙ্কটময় পরিস্থিতিতে রোগীর সেবা দেয়া খুবই জরুরী। এ অবস্থায় আমরা পিপিই সরবরাহের মাধ্যমে চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, “গত জানুয়ারী থেকে এখন পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমদানিকৃত করোনাভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বাংলাদেশ থেকে চায়নায় ফ্লাইট চালানোর একমাত্র অনুমতিপ্রাপ্ত এয়ারলাইন্স ইউএস-বাংলা চায়না থেকে আসা ফ্লাইটে সাধারন কার্গোর পরিবর্তে বিনামূল্যে পরিবহন করেছি ।”

মেডিকেল কলেজ হাসপাতালগুলোর পরিচালকরা হটলাইনে যোগাযোগ করলে চাহিদামত পিপিই দ্রুত সরবরাহ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। হটলাইন নম্বর : ০১৯২৯ ৪১৭৩০৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ