1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ

সকাল ৯টায় টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পাঠদানের ধারাবাহিকতা ধরে রাখতে আজ রবিবার সকাল থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, জাতীয় সংগীত ও করোনা সচেতনতা দিয়ে সকাল ৯টায় সংসদ টিভিতে ক্লাস শুরু হবে। বেলা ১২টা পর্যন্ত আটটি বিষয়ের ক্লাস হবে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওইসব ক্লাস পুনঃপ্রচার করা হবে।

এ ব্যাপারে মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ক্লাস দেখে শিক্ষার্থীরা বাড়ির কাজ করে স্কুল খোলার পর তা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে। বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

এতে আরো বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদে টেলিভিশনে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি নেওয়া হয়েছে।

‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করে মাউশি বলছে, পরের সপ্তাহের রুটিন আগামী ১ এপ্রিল প্রকাশ করা হবে।

এদিকে প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ না কমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ