1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিশেষ ফ্লাইটে মালয়েশিয়া ও ভুটান ফিরলেন ৩৬৩ বিদেশি নাগরিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

করোনাভাইরাস পরিস্থিতিতে অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন মালয়েশিয়া ও ভুটান দূতাবাসের বেশ কয়েকজন কর্মী ও সে দেশের নাগরিক।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় মালয়েশিয়া এবং আজ বৃহস্পতিবার সকালে ভুটানের বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এমন তৌহিদ উল আহসান‌ কালের কণ্ঠকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাত ১২টায় মালয়েশিয়ান একটি বিশেষ ফ্লাইটে দুতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং মালয়েশিয়ার নাগরিক মোট ২২৪ জন দেশে ফিরে গেছেন। এছাড়া রাতেই ভুটানের ড্রাক এয়ারের একটি স্পেশাল ফ্লাইটে আজ সকালে ১৩৯ জন যাত্রী ও দূতাবাসের লোকজন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

এদিকে, নভেল করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিদেশিরা বাংলাদেশ ছাড়তে চাইলে ‘চার্টার’ (বিশেষ) ফ্লাইটযোগে তাঁদের ফিরে যাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছিল সরকার। এ ক্ষেত্রে বিশেষ ফ্লাইট আসার এবং যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনার ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক মিশনগুলোকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ