1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

আন্তর্জাতিক সম্পর্কে বিরুপ প্রভাব ফেলবে না: দীপু মনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুন, ২০১২
  • ১২৫ Time View

পররাষ্ট্রন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশে নথিভুক্ত ও অবৈধ রোহিঙ্গাদের মানাবিকতার দিক বিবেচনা করে বিভিন্নভাবে তাদের সহায়তা করা হচ্ছে। তাই, বর্তমান রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলবে না।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর খাঁ বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও চেক বিতরণের সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে সে দেশের নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন। ওই দেশটি তাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আটক রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা করছে বিজিবি। তাদের কোনো ঝুঁকির মধ্যে আমরা ছেড়ে দেইনি|

সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনুর শাহিন খান, চাঁদপুর সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস প্রমুখ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে টিন ও চেক বিতরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে ৩ দিনের সফরে বৃহস্পতিবার রাত ১০টায় চাঁদপুর আসেন।

তিনি শুক্রবার হাইমচর ও শনিবার চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ