1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

জীবাণুনাশক ছিটানো চলছে রাজধানীতে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৩ Time View

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো জীবাণুনাশক ছিটানো কার্যক্রম চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে মহানগরের আটটি ক্রাইম বিভাগে চালানো হচ্ছে এ কার্যক্রম। দুই দফায় এ কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) শুরু হয় জীবাণুনাশক ছিটানো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম(বার)-এর নির্দেশনায় আজ বুধবার থেকে প্রতিদিন দুইবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবানুনাশক ওষুধ ছিটানো হবে।

ডিএমপির আটটি ওয়াটার ক্যানন আট ক্রাইম বিভাগে প্রথমবার সকাল ১০টা থেকে ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবানুনাশক ওষুধ ছিটানো হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ