1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

আলোর মিছিল বাতিল, ঘরে ঘরে রাত ১১টায় মোমবাতি প্রজ্জ্বালনের আহবান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের জন্য একাত্তরের ঘাতক দালল নির্মূল কমিটির প্রতিবছরের নিয়মিত আয়োজন ২৫ মার্চ গণহত্যার কালরাত্রির আলোর মিছিলসহ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে, এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবৃতিতে ঘরে থেকে ২৫ মার্চ রাত ১১টায় প্রত্যেকে একটি করে মোমবাতি জ্বালিয়ে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের অনুরোধ জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাবার জন্য, গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নকরণ এবং শহীদদের আত্মদানের চেতনায় নিজেদের বোধ শাণিত করবার জন্য শহীদজননী জাহানারা ইমাম ২৫ মার্চ সূচনা করেছিলেন গণহত্যার কালরাত্রি পালন কর্মসূচি। গত ২৮ বছর ধরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ২৫ মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মোমবাতি হাতে আলোর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বধ্যভ‚মিতে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছিল।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। ’৭১-এর ২৫ মার্চের মধ্যরাত্রি থেকে বাংলাদেশে আরম্ভ হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতম গণহত্যাযজ্ঞ, মানবজাতির স্মরণকালের ইতিহাসে যার নজির নেই। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে কখনও ৩০ লক্ষ মানুষকে হত্যা করতে পারত না যদি না তাদের সঙ্গে এদেশের জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামের মত দল প্রত্যক্ষভাবে সহযোগিতা এবং হত্যাযজ্ঞে অংশগ্রহণ করত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ