1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

আজ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে কমলাপুর থেকে দেশের কোনো গন্তব্যে ট্রেন ছেড়ে যাবে না। তেমনি ঢাকায়ও কোনো ট্রেন আসবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

তিনি বলেন, আমাদের যাত্রীবাহী মোট ট্রেন রয়েছে ৩৬৪টি। এর মধ্যে লোকাল, মেইল, কমিউটার ও ডেমোসহ ২৫৭টি ট্রেন আজ ভোর থেকে বন্ধ রয়েছে। বাকিগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, তবে ৯৮টি আন্তঃনগর ট্রেন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। সেগুলো ঢাকায় পৌঁছার পর আবার নির্দিষ্ট জায়গায় ফিরে যাবে। কারণ কমলাপুরে ট্রেন স্টেশনে শতাধিক ট্রেন রাখার জায়গা নেই।

এর আগে সকালে সব ধরণের নৌযান ও গণপরিবহণ বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিকেল থেকেই কার্যকর হচ্ছে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত। তবে বাকিসব গণপরিবহন বন্ধ হবে আগামী বৃহস্পতিবার থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ