1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলে বাধা নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

রোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে এরমধ্যে সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলে বাধা নেই বলে জানিয়েছেন প্রধামন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

সংবাদপত্রকর্মী ও তাদের গাড়ি চলাচলের বিষয়ে জানতে চাইলে আজ সোমবার রাতে টেলিফোনে কালের কণ্ঠকে তিনি এসব কথা বলেন।

তোফাজ্জল হোসেন মিয়া কালের কণ্ঠকে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের অতি জরুরি কাজের জন্য গাড়ি ও মানুষ চলাচলে কোনো বাধা নেই। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন যথাসম্ভব সীমিত আকারে তাদের কর্মীদের বাইরে বের করেন বা গাড়ি চলাচল করান সে বিষয়ে সরকার আহ্বান জানিয়েছে।

এদিকে তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সংবাদপত্র বন্ধ হয়নি। গণমাধ্যমের কার্যালয় এবং গণমাধ্যমের কার্যক্রম সীমিত বা সংকুচিত বা কোনো ধরনের বাঁধার মধ্যে পড়বে না।

সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর মধ্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ও পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হবে।

এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এ ছুটির সঙ্গে যোগ হবে। তবে এ ছুটি কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার জন্য প্রযোজ্য হবে না। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী নিয়োজিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ