1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

তিন ঘণ্টায় প্রস্তুত হবে ৫০ বেডের হাসপাতাল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

করোনা প্রতিরোধ প্রস্তুতিতে বিদ্যমান কার্যক্রমের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগের পাঁচটি মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সরকার চাইলেই প্রতিটি ৫০ বেডের হাসপাতাল মাত্র তিন ঘণ্টার মধ্যেই প্রস্তুত করে কার্যক্রম পরিচালনার উপযোগী করা সম্ভব। এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মো. মাহফুজুর রহমান।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ডাকা সংবাদ সম্মেলনে কোয়ারেন্টাইন বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রস্তুতির কথা জানান পিএসও।

তিনি জানান, ঢাকার হজ ক্যাম্পে ইতিমধ্যে সেনাবাহিনী মোতায়েন আছে। কোয়ারেন্টিনের বিষয়ে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে আমরা কাজ করছি। এর বাইরে আরো কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। ঢাকার বাইরে গাজীপুর ও সাভারের একটি এনজিওর একাধিক স্থাপনা কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করার কাজ চলছে।

পিএসও মো. মাহফুজুর রহমান আরো জানান, আমাদের ৫০ শয্যার পাঁচটি মোবাইল হাসপাতাল আছে। সরকার চাইলে তিন ঘণ্টার মধ্যে যেকোনো জায়গায় চিকিৎসা উপযোগী করে এসব হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসসহ কয়েকজন সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ