1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বাবুগঞ্জের ইউএনও বাসায় কোয়ারেন্টিনে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

দুই মাস চিকিৎসাজনিত ছুটি কাটিয়ে ভারত থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে আছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হাওলাদার। তিনি বাবুগঞ্জ উপজেলার সরকারি বাসভবনে কোয়ারেন্টিনে আছেন। গত শনিবার তিনি দেশে ফেরেন।

ইউএনওর কার্যালয় থেকে জানা যায়, দেশে ফিরলেও ইউএনও তাঁর দায়িত্ব বুঝে নেননি। গতকাল রোববার থেকে শুরু করেছেন ১৪ দিনের হোম কোয়ারেন্টিন। তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খান।

সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খান জানান, ৩০ মার্চ ইউএনওর ছুটি শেষ হওয়ার কথা। তবে পরিস্থিতি বিবেচনায় এর আগেই দেশে ফেরেন তিনি। পরে সরকারের নিয়ম মেনে নিজ বাসভবনে কোয়ারেন্টিনে আছেন।

ইউএনও সুজিত হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসাজনিত কারণে দুই মাসের ছুটি নিয়ে সপরিবারে ভারতে গিয়েছিলেন তিনি। যদিও করোনাভাইরাসে আক্রান্তের কোনো উপসর্গ শরীরে নেই, তবুও সরকারি সিদ্ধান্ত মেনে কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ