1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

রাজশাহীতে করোনা সন্দেহে এক নার্স কোয়ারেন্টিনে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪১ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন—এমন সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্সকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সরঞ্জাম না থাকার কারণে চিকিৎসকেরা তাঁর পরীক্ষা করতে পারেননি। ঢাকা থেকে বাসে ফেরার সময় তিনি ইতালিফেরত এক প্রবাসীর সহযাত্রী ছিলেন। বাড়ি ফিরেই তাঁর জ্বর আসে। এ জন্য তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ওই নার্সকে তাঁরা রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠিয়েছিলেন। পরে তিনি নিজের ইচ্ছায় বাড়িতে ‘কোয়ারেন্টিনে’ চলে যান। তিনি তাঁকে সরকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইসিডিআর) হটলাইন নম্বর দিয়েছেন। তিনি আইইডিসিআরে ফোন করে বলে দিয়েছেন। তারাই রোগীর সঙ্গে যোগাযোগ করবে। আর রাজশাহীতে পরীক্ষার জন্য কিট আনতে পাঠানো হয়েছে। বিকেলের মধ্যে কিট চলে আসতে পারে। তখন তাঁরা নিজেই পরীক্ষা করতে পারবেন।

এই কর্মকর্তা আরও বলেন, এই রোগীর গায়ে হামের মতো দানা দানা কিছু দেখা যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে এ রকম হয় না। তারপরও তাঁরা সতর্কতার জন্য তাঁকে কোয়ারেন্টিনে পাঠিয়েছেন।

জানা গেছে, ওই নার্সের ১০২ ডিগ্রি পর্যন্ত জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। আজকেও তাঁর ১০১ ডিগ্রি জ্বর আছে। অবস্থার অবনতি হওয়ায় সকালে তিনি হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকেরা তাঁকে করোনা ইউনিটে পাঠান। সেখান থেকে তাঁকে আইসোলেশন ইউনিটে যাওয়ার জন্য সুপারিশ করা হয়।

রাজশাহীতে সংক্রামক ব্যাধি হাসপাতালকে আইসোলেশন ইউনিট ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই নার্স সেখানে ঢুকে আশপাশের লোকজনকে শুধু বলেছেন, ‘আমার করোনা হতে পারে। আমাকে একটু সাইড দিন।’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে লোকজন তাঁর কাছ থেকে দৌড়ে দূরে চলে যান। এরপর তিনি চিকিৎসকদের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে ‘হোম কোয়ারেন্টিনে’ চলে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ