1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ঢামেকের চার চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া হাসপাতালের আরো কয়েকজনের ক্ষেত্রে সম্ভাবনা দেখা দিয়েছে হোম কোয়ারেন্টাইনে রাখার।

আজ বুধবার (১৮ মার্চ) ঢামেক অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আজাদ বলেন, বিদেশ থেকে আসা অনেকে তথ্য গোপন করে ঢামেক চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। তাদের অনেককে পাঠানো হয়েছে করোনা আক্রান্তদের জন্য সরকার নির্ধারিত হাসপাতালে। ওইসব রোগীদের পরামর্শ দিয়েছেন এমন চিকিৎসকদের চারজনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

অধ্যাপক আজাদ আরো বলেন, বাংলাদেশে কয়েকজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ঢামেক হাসপাতালে প্রতিদিন নিউমোনিয়া, জ্বর, ঠাণ্ডা, কাশি নিয়ে অনেক রোগী আসছে। এসব রোগীর ভেতর থেকে যাদেরকে সরকার নির্ধারিত হাসপাতালে পাঠানো হয়, সেখানে তাদের কয়েকজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

যে চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁরা সবাই ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক বলে জানান অধ্যাপক আজাদ।

আজ বুধবার সকালে সরেজমিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, কেবল জরুরি বিভাগে চিকিৎসকরা মাস্ক ব্যবহার করছেন। হাসপাতালের নার্স ওয়ার্ডবয়, আয়া, পরিচ্ছন্নতাকর্মীসহ স্টাফদের মুখে মাস্ক নেই। তাঁদের অনেকে বলেছেন, হাসপাতাল থেকে এ ব্যাপারে তাঁদের কোনো সহযোগিতা দেওয়া হচ্ছে না। পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাদেরকে কাজ করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ