1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

করোনা প্রতিরোধে হাসপাতাল বানাচ্ছেন রোনালদো

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৪১ Time View

একের পর এক দেশে আঘাত হানছে করোনাভাইরাস। নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছে। মরণঘাতী এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে এবার এগিয়ে আসছে ক্রিস্টিয়ানো রোনালদো

আর দশজনের মতো করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে শঙ্কিত ক্রিস্টিয়ানো রোনালদোও। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্বেগের কথা জানিয়ে বিশাল এক পোস্ট লিখেছেন এই পর্তুগিজ তারকা। এখন শোনা যাচ্ছে, শুধু পোস্ট লিখে বা মুখ চালিয়েই নিজের দায়িত্ব শেষ ভাবছেন না রোনালদো। পর্তুগালে নিজের যতগুলো হোটেল আছে, সব কটিকে হাসপাতালে রূপান্তরিত করে করোনাভাইরাস প্রতিরোধে অবদান রাখতে চলেছেন তিনি।

‘পেস্তানা সিআর সেভেন’ এই ব্র্যান্ড নামে পর্তুগালে রোনালদোর কয়েকটি হোটেল আছে। মূল দুটি শাখা আছে লিসবন ও ফুনচালে। করোনাভাইরাসের কারণে এখন সে হোটেলগুলোই হাসপাতালে রূপান্তরিত হচ্ছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। হাসপাতালগুলো মূলত করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের সেবা দেবে। এবং এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে কোনো খরচ হবে না। ফ্রি তে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছেন রোনালদো। হাসপাতালে কাজ করা সকল ডাক্তার ও অন্য কর্মকর্তাদের বেতন দেবেন রোনালদো নিজেই।

তবে এই ব্যাপারে রোনালদো বা রোনালদোর ক্লাব জুভেন্টাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি এখন পর্যন্ত।

দুদিন আগে দেওয়া এক পোস্টে রোনালদো জানিয়েছিলেন, ‘পৃথিবী এখন অনেক বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সমস্যার প্রতি গুরুত্ব দেওয়া। আজ আমি আপনাদের সামনে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আসিনি। এসেছি একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে, যে কিনা বিশ্বের এই খারাপ সময় সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।’

জীবনঘাতী এই ভাইরাসের হাত থেকে বাঁচতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে বলেছেন জুভেন্টাসের এই তারকা, ‘আসুন আমরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলি, এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এটাই সবচেয়ে বেশি কাজে দেবে। মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি। এর চেয়ে বেশি কোনো কিছুর দাম হতে পারে না। যাদের কাছে মানুষ এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন, সবার জন্যই আমার প্রার্থনা ও ভালোবাসা। আমার সতীর্থ দানিয়েলে রুগানির মতো যাঁরা এই ভাইরাসের সঙ্গে লড়ছেন, আমি তাঁদের পাশে আছি। যারা নিজেদের জীবন বাজি রেখে আরেকজনকে বাঁচানোর জন্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি আমার সমর্থন রইল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ