1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

যুক্তরাষ্ট্রের প্রত্যাশা শরণার্থীদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুন, ২০১২
  • ১০৩ Time View

‘আন্তর্জাতিক দায়বদ্ধতা থেকেই রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহযোগিতার জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেবে’ বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক।

বৃহস্পতিবার দুপুরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

দীর্ঘ দিন ধরে বিরাজমান রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের কোন ফর্মুলা আছে কি না- এ প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, ‘মিয়ানমারের ভেতরে অনেক জাতিগত দাঙ্গা ও রাজনৈতিক সহিংসতার কারণে অনেকে বাংলাদেশে আশ্রয় চাচ্ছে। তাদের চিকিৎসা, খাদ্য, পানি ও মাথা গোঁজার ঠাই প্রয়োজন।’

রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় বাংলাদেশকে আর্থিক সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতা দেবে। তবে নিয়ম অনুযায়ী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন এ বিষয়ে নিজেরা ও এনজিওর মাধ্যমে কাজ করে থাকে। যদি জাতিসংঘ হাই কমিশন রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশকে সাহায্য করতে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চায়, যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াতে বেশি খুশি হবে।’

রবার্ট ব্লেক আরো বলেন, ‘বাংলাদেশ একাই এ সমস্যা মোকাবেল করবে না।  এ ধরনের পরিস্থিতি যে গোটা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্র তা উপলব্ধি করছে। তবু যুক্তরাষ্ট্র আশা করছে বাংলাদেশ তাদের সঙ্গে রোহিঙ্গা নিয়ে কাজ করার জন্য জাতিসংঘ হাই কমিশন ও অন্যদের অনুমতি দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ