1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

কলকাতা-ঢাকা-চট্টগ্রাম বিমান যোগাযোগ অনিশ্চিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪২ Time View

ভারত সরকার অন্যসব দেশের নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা বাতিল করার কারণে আগামী সপ্তাহ থেকে বন্ধ হয়ে যেতে পারে কলকাতা-ঢাকা-চট্টগ্রাম বিমান পরিষেবা।

পর্যটন ব্যবসার সাথে জড়িত এক সূত্র জানিয়েছে, কলকাতা এবং ঢাকা ও চট্টগ্রাম রুটে যারা বিমানে যাতায়াত করেন তাদের মধ্যে ৮০% বাংলাদেশি। যাদের অধিকাংশই চিকিৎসা ব্যবসা বা কেনাকাটার কারণে কলকাতা আসেন এবং তারপরে ভারতের অন্যান্য জায়গায় যান।

ভারত সরকার সব টুরিস্ট ভিসা বাতিল করার কারণে বিমান সংস্থাগুলোর পক্ষে পরিষেবা চালানো মানে লোকসান। তাই তারা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে আগামী সপ্তাহ থেকে তারা বিমান পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

কলকাতা এবং ঢাকা চট্টগ্রামের মধ্যে দিনে ১২ থেকে ১৬টি বিমান চলাচল করে।

বিমান সংস্থা রিজেন্ট এর এক সূত্র জানিয়েছেন শনিবার এবং রবিবার তারা খালি বিমান কলকাতা পাঠাবেন যাতে বাংলাদেশের যারা কলকাতায় আছেন তারা ফিরতে পারেন। বিমান সংস্থার তরফ থেকে ইতিমধ্যে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে। আর এক বিমানসংস্থা ইউএস-বাংলার তরফ থেকেও জানানো হয়েছে যে, তারা সোমবার থেকে কলকাতা রুটে বিমান হয়তো আর চালাবেন না।

বাংলাদেশ বিমান এবং ভারতীয় সংস্থা স্পাইসজেট এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

‘করোনা ভাইরাস নিয়ে এই বিধিনিষেধ ওঠার পরে আবার হয়তো স্বাভাবিক হবে বিমান পরিষেবা’, বলেন পর্যটন শিল্পের সাথে জড়িত এক সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ