1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ভারতে ভিসা স্থগিতাদেশের মধ্যেও জরুরি প্রয়োজন হলে…

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশসহ সারা বিশ্বের নাগরিকদের ভারতে প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে। ভারত সরকার গত বুধবার এক সিদ্ধান্তে কূটনৈতিক, অফিশিয়াল, জাতিসংঘ/আন্তর্জাতিক সংস্থা ও প্রজেক্ট ভিসা বাদে বিদ্যমান সব ধরনের বৈধ ভিসা স্থগিত করে। আজ সন্ধ্যায় এটি কার্যকর হওয়ার অর্থ হলো কূটনৈতিক, অফিশিয়াল, জাতিসংঘ/আন্তর্জাতিক সংস্থা ও প্রজেক্ট ভিসার বাইরে অন্য ক্যাটাগরির বৈধ ভিসা থাকলেও কোনো বিদেশি ভারতে ঢুকতে পারবে না। প্রাথমিকভাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

তবে চিকিৎসা, পর্যটন, শিক্ষাসহ নানা কারণে প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি ভারত সফর করে থাকে। ভারতের ভিসা স্থগিত করার সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ সারা বিশ্বের বাসিন্দাদের ওই দেশটিতে ভ্রমণ পরিকল্পনায় বড় প্রভাব পড়বে। ভিসা স্থগিতাদেশের মধ্যেও জরুরি প্রয়োজনে কারো ভারত সফরের প্রয়োজন হলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় জানায়, ‘কভিড-১৯-এর (করোনাভাইরাস) বিদ্যমান সংক্রমণ বিবেচনায় ভারত সরকার ভারত ভ্রমণের জন্য নির্দেশনা জারি করেছে যে ১২ মার্চ বা এর আগে ভারতীয় হাইকমিশন বা সহকারী হাইকমিশন প্রদত্ত সব বৈধ ভিসা ১৩ মার্চ (আজ শুক্রবার) সন্ধ্যা ৬টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। ১৩ এপ্রিল থেকে নতুন কোনো ভিসা দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ