1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ওমানে বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

ওমানে বসবাসরত বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সকল অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত মি. তাইয়্যিব সেলিম আল আলাভির সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা ব্যবসা-বাণিজ্য, সংসদীয় রীতি-পদ্ধতি, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং কৃষি, শিক্ষা ও বিদ্যুৎ খাতে উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

এ সময় স্পিকার বলেন, ওমান বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ-ওমান সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হতে পারে। পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে সংসদ সদস্যগণ অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে ওমান বাংলাদেশের সহযোগিতা করায় ওমানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

ওমানের রাষ্ট্রদূত তাইয়্যিব সেলিম আল আলাভি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশের জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন এসেছে।

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ওমানের রাষ্ট্রদূত বলেন, ওমান সরকার তাদের আশ্রয়ের জন্য বিদ্যুৎ, পানিসহ সকল সুবিধাদি দিয়ে ৮ হাজার শেল্টারের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি অন্যান্য সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ