1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সাতক্ষীরায় সোনার ৯টি বারসহ আটক এক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে সোনার নয়টি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। তাঁর নাম মিলন মিয়া (২৮)।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী রওশনের মোড় এলাকা থেকে সোনাসহ তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি উপজেলার ভাদিয়ালী গ্রামে।

বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী রওশনের মোড় এলাকায় অবস্থান নেয়। বিকেল চারটার দিকে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় মিলন মিয়াকে আটক করা হয়। এরপর তাঁর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার নয়টি বার উদ্ধার হয়। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ১৪৭ দশমিক পাঁচ গ্রাম। বাজার মূল্য ৫৬ লাখ ৭৩৭৫ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, মিলন মিয়াকে আসামি করে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করেছে। তাঁকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ