1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মানবপাচারের দ্রুত বিচারে সাত ট্রাইব্যুনাল গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

মানব পাচার বিষয়ক অপরাধের দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়েছে। সাতটি বিভাগীয় শহরে সাতটি ট্রাইব্যুনাল গঠন করে বিচারকও নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল রবিবার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট ও বরিশালের জন্য গঠন করে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের আদেশ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লাকে রাজশাহী, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) এম এ আউয়ালকে খুলনা, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. নূর ইসলামকে রংপুর, ব্র্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. সাইফুর রহমানকে সিলেট, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) জান্নাতুল ফেরদৌসকে চট্টগ্রাম, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ) কাজী আবদুল হান্নানকে ঢাকায় ও ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. মঞ্জুরুল হোসেনকে বরিশানের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে বিচারকদের কাজে যোগদানের জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ