1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ব্যাংক গ্রাহকদের উন্নত সেবা দিন : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪০ Time View

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গ্রাহকদের আরো উন্নতমানের সেবা প্রদানের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি ব্যাংককে সামনের দিকে এগিয়ে নিতে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানোর নির্দেশ দেন।

তিনি বলেন, আমি আশাবাদী যে আপনারা সঠিক ও যথার্থ কাজের মাধ্যমে ব্যাংককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কোনোভাবেই এটি আর পেছনে ফিরে যেতে পারে না। আশা করি আপনারা অব্যশই সফল হবেন।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলানগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. জিয়াউল হাসান সিদ্দিকী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান বক্তব্য রাখেন।

অর্থমন্ত্রী সমাজের পিছিয়ে পড়া বা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, যে সব মানুষ দেশের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, তাদের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করতে হবে।

তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ গঠতে সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে, আপনারা সেগুলোকে যথার্থভাবে সম্পন্ন করুন। বঙ্গবন্ধু এই ব্যাংকটির নামকরণ করেছিলেন, এটি মাথায় রেখে ব্যাংককে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে জোরালো ব্যবস্থা নিতে হবে। নতুন করে দেওয়া ঋণ যাতে কোনো খেলাপি না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। একইসাথে তিনি কোনো সংকোচ বা ভয়ভীতি না করে নিয়ম মেনে ঋণ দেওয়ার পরামর্শ দেন।

সভায় ব্যাংকের ২০২০ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন এবং করণীয় বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ