1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৩১ মিলিয়ন ইউরো দিল ইইউ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪০ Time View

ইউরোপীয় কমিশন বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে ৩১ মিলিয়ন ইউরো দিয়েছে। অনুদানের এই অর্থের মধ্যে ১৮.৫ মিলিয়ন ইউরো রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশের স্থানীয় জনগণের মধ্যে দুঃস্থদের সহায়তায় ব্যয় করা হবে। এই অর্থ দিয়ে জরুরি ভিত্তিতে জরুরি স্বাস্থ্য সেবা, খাদ্য সহায়তা ও শিক্ষা প্রদান করা হবে। বাকি অর্থের মধ্যে ৩.৫ মিলিয়ন ইউরো স্থানীয় জনগণের দুযোর্গ ব্যবস্থাপনা প্রস্ততিতে সক্ষমতা অর্জনে ব্যয় করা হবে।

অন্যদিকে মিয়ানমারে রাখাইন, কাচিন এবং শান রাজ্যের জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা, পুষ্টি, শিক্ষা এবং আশ্রয় প্রদানে ৬.৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে। এ ছাড়া সংঘর্ষ অথবা প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় প্রস্তুতি জোরদারে ২.৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।

সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জ্যানেজ লেনার্কিক বলেন, রোহিঙ্গা সংকট তৃতীয় বছরে পড়েছে। আমাদের সহায়তা প্রদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি। এটি ভুলে গেলে চলবে না, তাদের বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর অধিক নির্ভর করতে হচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী এবং স্থানীয় জনগণকে ও মিয়াসমারে দুঃস্থ রোহিঙ্গাদের সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুযোর্গ থেকে রক্ষা করতে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান অব্যাহত রাখা নিশ্চিত করতে হবে।

২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের কক্সবাজারে এবং দেশের অন্যান্য স্থানে দুঃস্থ রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানে ২৭ মিলিয়ন ইউরো এবং মিয়ানমারে গৃহহারা ও সংঘর্ষে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ৯ মিলিয়ন ইউরো দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ