1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মোদিকে আমরা সম্মান দেব, পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আমাদের গণতান্ত্রিক দেশে যে যার মতো করে বক্তব্য দিতেই পারে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে আমরা আমাদের অতিথিকে সম্মান দেব এবং তাদের পূর্ণ নিরাপত্তা আমরা নিশ্চিত করব।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটের খাদিমপাড়ায় মুজিববর্ষের অনুষ্ঠানে মোদির যোগদানে বিভিন্ন দলের আপত্তির বিষয়ে জানতে চাইলে তিনি একথা বলেন।

ড. মোমেন বলেন, যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। গণতান্ত্রিক দেশে সবার মতামত জানানোর অধিকার আছে। তবে আমাদের স্বাধীনতা যুদ্ধের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানই জানাবে সরকার। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ, তাই অতিথিকে সম্মান জানাবে এদেশের সাধারণ মানুষও।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে রাস্তা এবং সাহেবের বাজার সংলগ্ন মসজিদ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ