1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

র‌্যাবের ত্বরিতাভিযান, ১২ ঘণ্টার মধ্যেই মায়ের কোলে ফাহিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

সাত মাসের শিশু ফাহিম। বাবা-মা’র সাথে থাকে ঢাকার অদূরে হেমায়েতপুরের জয়নাবাড়ী পশ্চিমপাড়ায়। মা মোসা. শারমিন আক্তার একজন সহকারী নার্স, কাজ করেন ধানমন্ডির স্কয়ার হাসপাতালে। বাবা মো. বাবুল হোসেন গুলশান শাখার ইসিবি ব্যাংকের এমএলএসএস। গত ২৯ ফেব্রুয়ারি রাতে শিশুটির মা তাকে তার নানির কাছে রেখে রাত্রিকালীন ডিউটিতে যায়। পর দিন (০১.০৩.২০২০) সকাল সাড়ে ৯টার সময় বাসায় ফিরে সে আর শিশুটিকে পায়নি।

নানা স্থানে খোঁজাখুঁজির পর যখন তিনি বুঝতে পারেন তার শিশুটিকে কেউ অসৎ উদ্দেশ্যে অপহরণ করেছে, তখনই তিনি ছুটে যান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪ কার্যালয়ে। তার অভিযোগ পাওয়ার পর পরই কাজে নামে র‌্যাব এর একটি বিশেষ আভিযানিক দল। নানারকম তথ্য যাচাই-বাছাই এর পর আজ সকালে ফরিদপুর জেলার সালথা থানাধীন বড় খায়েরদিয়া থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। সেই সঙ্গে আটক করা হয় দুই আসামিকে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা র‌্যাব ৪ সদর কম্পানির ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার সাগর দীপা বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর পরই অভিযানে নামি। এবং মাত্র ১২ ঘণ্টার মধ্যেই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হই। এ সময় জেসমিন (৩৮) ও জাহিদ শেখ (৪৩) নামে দুই শিশু চোরকে আটক করা হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ