1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সোনারগাঁয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২
  • ৯৯ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই ময়না মিয়ার (২৭) হাতে খুন হয়েছেন বড় ভাই সালাউদ্দিন (৩২)।

বুধবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আমদী গ্রামের মৃত চাঁন মিয়ার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তার ২ ছেলে ময়না মিয়া ও সালাউদ্দিনের মধ্যে অনেকদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে বুধবার সন্ধ্যা ৬টার দিকে দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়েন।

এ সময় ২ ভাই গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই বড় ভাই সালাউদ্দিন মারা যান।

ঘটনায় আহত ময়না মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ