1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

চালু হলো ভ্রাম্যমাণ যক্ষ্মা নির্ণয় কেন্দ্র

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ যক্ষা নির্ণয়কেন্দ্র। রাজধানীর হাতিরঝিলে চারটি ক্যারাভানে উন্নতমানের এক্স-রে ও জিন এক্সপার্ট মেশিন বসিয়ে সকাল থেকেই শুরু হয় সাধারণ মানুষের যক্ষ্মা নির্ণয় কার্যক্রম। সেই সঙ্গে বিকেলে হাতিরঝিলের মুক্তমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানস্থলে উপস্থিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার সামিউল ইসলাম সাদী কালের কণ্ঠকে বলেন, প্রতিটি ক্যারাভান এর মধ্যে উন্নত মানের যক্ষ্মা নির্ণয় যন্ত্রপাতি রয়েছে। একইসঙ্গে পরীক্ষার পরপরই রিপোর্ট দিয়ে দেওয়া হয়। আজ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও দ্রুত সময়ের মধ্যে এই গাড়িগুলো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দেয়া হবে। যার মাধ্যমে মানুষ নিজের বাড়ি ঘরের কাছে বসেই যক্ষ্মা নির্ণয় করার সুযোগ পাবেন।

তিনি জানান, বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেসরকারি সংস্থা ব্রাক এই আয়োজনে সরকারের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ