1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বাংলার প্রতিটি ছেলেমেয়েকে আমরা গড়ে তুলব : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশটাকে এগিয়ে যেতে হবে। আর খেলাধুলার জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এটাতে বারমাস খেলাধুলা চলতে পারবে, সেই সুযোগটা আমরা করে দিচ্ছি।

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলার প্রতিটি ছেলেমেয়েকে আমরা গড়ে তুলব। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এই বাংলাদেশ গড়ে উঠবে আন্তর্জাতিক পরিমণ্ডলের সব ধরনের প্রতিযোগিতার উপযুক্ত নাগরিক হিসাবে।

তিনি বলেন, আমাদের শিশু কিশোররা অত্যন্ত মেধাবী। আর সেই মেধা বিকাশের সুযোগ আমরা করে দিতে চাই। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে আমাদের শিশুদের দূরে রেখে ধীরে ধীরে তাদের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০১৯ সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ