1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

‘শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের মেধাবিকাশের পাশাপাশি তাদের মধ্যে মমত্ববোধ, দেশাত্মবোধ এবং মূল্যবোধের অনুপ্রবেশ ঘটাতে হবে। শিক্ষার সাথে দীক্ষা, বিদ্যার সাথে বিনয়কে যুক্ত করে নতুন প্রজন্ম গঠন করতে হবে। না হয় আমাদের দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া সম্ভব নয়।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার সঙ্গে বিনয় থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য সবার আগে উন্নত জাতি গঠন করতে হবে।

ড. হাছান বলেন, আমাদের সন্তানেরা বড় ডাক্তার হবে, সরকারি বড় কর্মকর্তা হবে, কিন্তু গ্রামের দরিদ্র কৃষকের জন্য তার দরজা খোলা রাখবে না- এমন উন্নয়ন আমরা চাই না। আমাদের নতুন প্রজন্ম নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে- তাদের মধ্যে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ ও মানুষের প্রতি মমত্ববোধ থাকবে।

সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক শওকত হোসেন সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চুয়েট ভিসি ড. মোহাম্মদ রফিকুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, আমেরিকা প্রবাসী অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ইমাম উদ্দিন।

অনুষ্ঠানে অংশ নেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার অমর কান্তি বড়ুয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, প্রকৌশলী আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, সুবর্ণজয়স্তী উদযাপন পরিষদের সদস্য সচিব জি এম এইচ সিরাজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ