1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

খালেদার জামিন খারিজে সরকারের হাত নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। খালেদা জিয়ার জামিন নিয়ে বিজ্ঞ আদালত যা করছেন সেটা তারা ভেবে চিন্তে এবং আইন অনুযায়ী করছেন। কাজেই এখানে সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার দুপুরে আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবলীগ নেত্রী পাপিয়ার সাথে যারা অপরাধে জড়িত তাদের বিষয়েও তদন্ত চলছে। যারাই অপরাধের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাদরাসার সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ