1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

ভারতের পরিস্থিতি নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

ভারতের রাজধানী দিল্লীতে সংঘটিত চলমান সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১২ জন বিশিষ্ট নাগরিক। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে এ আহবান জানানো হয়েছে।

বিবৃতিদাতারা হলেন, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী, কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হক, অনুপম সেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সৈয়দ হাসান ইমাম, সারোয়ার আলী, রামেন্দু মজুমদার, মফিদুল হক, জিয়াউদ্দিন তারেক আলী, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও গোলাম কুদ্দুছ।

বিবৃতিতে তাঁরা বলেন, ‘ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বেশ কিছুদিন যাবৎ দিল্লীসহ সারাভারতে রাজনৈতিক-সামাজিক শক্তি ও দলসমূহ বিবৃতি, সমাবেশ ও প্রতিবাদী মিছিল সমাবেশের মধ্যদিয়ে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে আসছিল। বিগত ক’দিনে হঠাৎ করে পরিস্থিতির অবনতি হয়। এনআরসি বিরোধীদের ওপর সহিংস আক্রমণ শুরু হয় এবং ইতোমধ্য ২৭ জনের প্রাণহানী এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা বন্ধুপ্রতিম পড়শী ও মুক্তিযুদ্ধের প্রধান সহায়তাকারী পরীক্ষিত বন্ধুরাষ্ট্র ভারতের এহেন দাঙ্গা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সাথে এই শংঙ্কা প্রকাশ করছি যে, পরিস্থিতি সম্মিলিতভাবে সামাল দিতে না পারলে পার্শ্ববর্তী দেশসমূহে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। যা এ অঞ্চলের দেশসমূহে শান্তি, গণতন্ত্র , উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে।

বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা ভারতের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার জন্য ভারত সরকার ও জনগণের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান। একইসাথে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সংগ্রামী জনগণকে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখতে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতির সচেতন জাগরণ সকল ধর্মান্ধতাকে রুখে দেবে- এ আমাদের বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ