1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে বামপন্থিরা অগ্রণী ভূমিকা পালন করেছে : মেনন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বামপন্থিরা কারো ‘খালু’ ছিল না। তারা স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রথম স্বাধীনতার সাহসী উচ্চারণ করেছে বামপন্থিরাই।

আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বক্তৃতা করেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মেনন গ্রুপ) তৎকালীন সভাপতি মোস্তফা জামাল হায়দার, শামসুল হুদা, অধ্যাপক মেজবাহ কামাল ও শ্রমিক নেতা আবুল হোসাইন।

সভায় সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, একথা ধ্রুবতারার মতো সত্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়েছেন। নেতৃত্ব দিয়ে তাকে চূড়ান্ত রূপ দিয়েছেন। তবে এর সাথে বামপন্থি ও কমিউনিস্টদের স্বপ্ন ঘাম, অশ্র আর রক্ত জড়িয়ে আছে। কিছু বামপন্থীর ভুলের জন্য স্বাধীনতার গৌরব থেকে বামপন্থিদের বাদ দেওয়া যাবে না। তাহলে যারা ছাপান্নতে ’৯৮ ভাগ স্বায়ত্ত্বশাসন অর্জিত হয়েছে বলে দাবি করেছিল, পূর্ব বাংলার উপর সংখ্যাসাম্যের নীতি চাপিয়ে দিয়েছিল ইতিহাসে তাদের স্থান কোথায় হবে? তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সকল উত্থান-পতনের মধ্য দিয়ে জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। এ গৌরব সবারই।

সাবেক মন্ত্রী মেনন বলেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। কিন্তু জনগণতন্ত্র দূরে থাক, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। তাই বলে জনগণতন্ত্রের স্বপ্ন, সমাজতন্ত্রের স্বপ্ন মিথ্যা হয়ে যায়নি। ভবিষ্যতে স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম জোরদার করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আয়োজিত একুশে ফেব্রুয়ারির জনসভায় ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার ঘোষণা ও তার ১১ দফা কর্মসূচি’ উত্থাপিত করায় সামরিক আদালত রাশেদ খান মেনন ও কাজী জাফরকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও তাদের সম্পত্তির ষাট ভাগ বাজেয়াপ্ত এবং মোস্তফা জামাল হায়দার ও মাহবুবুল্লাহকে এক বছর সাজা প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ