1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

প্রতিপক্ষের বিশেষাঙ্গে কামড়, পাঁচ বছর নিষিদ্ধ ফ্রান্সের ফুটবলার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৫ Time View

ফুটবলের মাঠে নানা ধরনের ঘটনা ঘটে। খেলোয়াড়দের নৈপুণ্য যেমন দেখা যায়, তাদের মেজাজ হারানোর কারণে কুৎসিত ঘটনাও ঘটতে দেখা যায়। তবে ফ্রান্সের দ্বিতীয় বিভাগ ফুটবলে ঘটেছে একেবারেই বিশ্রি ঘটনা। যা অনেকে কল্পনাও করতে পারবে না।

জানা গেছে, ফ্রান্সের স্থানীয় লিগের খেলার পর ঝামেলার জেরে দু’দলের খেলোয়াড়দের সহিংস আচরণের ফলে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এক ফুটবলারকে। সেই ফুটবলারের পরিচয় যদিও প্রকাশ করা হয়নি। ওই ঘটনাে শিকার ফুটবলারকেও নিষিদ্ধ করা হয়েছে ছয় মাসের জন্য।

২০১৯ সালের ১৭ নভেম্বর স্থানীয় টুর্নামেন্টের ম্যাচে খেলছিল টারভিল এবং সটরিচ। ওই ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্র’তে। কিন্তু ম্যাচের পর দু’দলের দুই খেলোয়াড়ের মধ্যে মারামারি লেগে যায়। তা থামাতে গিয়ে আক্রান্ত হন তৃতীয় আরেক খেলোয়াড়।

জানা গেছে, ম্যাচ শেষে স্টেডিয়ামের পার্কিং অঞ্চলে টারভিল ও সটরিচের দুই খেলোয়াড় কথা কাটাকাটি শুরু করেন। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে টারভিলের এক খেলোয়াড় এগিয়ে গিয়ে তাদের থামানোর জন্য।

কিন্তু সটরিচের খেলোয়াড় মেজাজ হারিয়ে টারভিলের দ্বিতীয় খেলোয়াড়ের গোপনাঙ্গে কামড় দেন। এ ঘটনায় টারভিলের খেলোয়াড়কে আক্রান্ত স্থানে ১০টি সেলাই দিতে হয়।

ওই ঘটনার জেরে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় সটরিচের খেলোয়াড়কে। এছাড়া টারভিলের কামড় খাওয়া ফুটবলারকেও দেয়া হয়েছে ছয় মাসের নিষেধাজ্ঞা। শাস্তি দেয়া হয়েছে স্বাগতিক দল টারভিলকেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ