1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ Time View
জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই
TMC star candidate Tapas Pal at his residence in Kolkata--Salil Bera

কলকাতা:কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় এই তারকার। তার বয়স হয়েছিলো ৬১ বছর।

অভিনিয়ের পাশাপাশি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে সংসদ সদস্য (এমপি) হন তিনি। তবে ২০১৬ সালের শেষের দিকে রোজ ভ্যালি নামে একটি চিট ফান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিলো তার। ২২ বছর বয়সে মুক্তি পায় তার প্রথম ছবি ‘দাদার কীর্তি’। ‘গুরুদক্ষিণা’ ছবির জন্য তাকে আজীবন মনে রাখবে বাংলার দর্শকমহল। ওই ছবিতে কালী বন্দোপাধ্যায়ের সঙ্গে তার যুগলবন্দি রীতিমতো কাঁদিয়েছিলো বাংলার দর্শককে।

মায়া মমতা’, ‘সুরের ভুবনে’ ‘সমাপ্তি’ ‘চোখের আলো’ ,’অন্তরঙ্গ’ সাহেব’ প্রভৃতি বিখ্যাত বাংলা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। ১৯৮১ সালে সাহেব ছবির জন্য তিনি পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। বাংলার মতো বলিউডের ছবিতেও কাজ করছেন তাপস পাল। অবোধ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ