1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

উন্নয়নের জোয়ার অব্যাহত রাখার আহ্বান নাসিমের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে বলেই দেশ জঙ্গিমুক্ত হয়েছে, আলোকিত বাংলাদেশ গড়ে উঠেছে। রাস্তা-ঘাট, অবকাঠামোসহ সামগ্রিক উন্নয়ন হয়েছে। এক নেতা এক নীতির কারণে দেশের উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখার জন্য তিনি জনপ্রতিনিধিসহ সরকারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আজ সোমবার দুপুরে কাজিপুরে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে তার নির্বাচনী এলাকার সমস্যা ও উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম হুমায়ুন কবীর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তারিকুল ইসলাম, পানিউন্নয়ন বিভাগের উপ-প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ। এতে নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তারা।

সভার শুরুতেই মোহাম্মদ নাসিম বলেন, গোটা জাতি ১৭ মার্চ থেকে নানা আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে। গণতন্ত্রের অভিযাত্রায় অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একটি সরকার ১২ বছর দেশ পরিচালনা করে দেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছেন।

তিনি বলেন, এর অংশীদার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও। দেশের উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখার জন্য তিনি জনপ্রতিনিধিসহ সরকারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ