1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বরে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের ৬,৩০৩ কোটি টাকা লোকসান আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শুটিংয়ে অভিনেত্রী: তানিয়া বৃষ্টি নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬ কম্পানির সঙ্গে ফুটবল নিয়ে কথা বলতে মানা জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম

মার্চেন্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুন, ২০১২
  • ১৪৮ Time View

অবশেষে মার্চেন্ট ব্যাংকগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মার্চেন্ট ব্যাংকগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানগুলোকে ৩৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ৪২ দশমিক ৫ শতাংশ হারে আয়কর প্রদান করতে নির্দেশ দেয়।

কিন্তু মার্চেন্ট ব্যাংকগুলো এনবিআরের দাবির সঙ্গে ভিন্নমত পোষণ করে এবং মার্চেন্ট ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যখ্যা দাবি করে।

যার ভিত্তিতে এসইসি বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে মতামত চায়। বাংলাদেশ ব্যাংক বিষয়টি পর্যালোচনা করে মার্চেন্ট ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠান বলে জানায়।

প্রসঙ্গত, মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে সাধারণ কোম্পানি হিসেবে ৩৭ দশমিক ৫ শতাংশ হারে আয়কর প্রদান করে আসছে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে মার্চেন্ট ব্যাংকগুলোকে ২০১৩-১৪ অর্থবছর থেকে ৪২ দশমিক ৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।

২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী মার্চেন্ট ব্যাংকগুলোর আয়কর হার আগামী অর্থবছরের জন্য ৩৭ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ