1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

চার গোল দিয়েও জিততে পারল না পিএসজি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৯ Time View

চার চারটি গোল দিলেও ম্যাচ জিততে পারল না পিএসজি। কারণ আরো চারটি গোল হজম করতে হয়েছে অঁমিয়ার কাছে।

ফরাসি লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠে খেলার শুরুতেই পিএসজি ৩ গোলে পিছিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর ঘুরে দাঁড়ায় তারা। অবশ্য শেষ রক্ষা হয়নি টমাস টুখেলের শিষ্যদের। ৪-৪ গোলে ড্র হয় ম্যাচটি।

ম্যাচ শুরুর ৫ম মিনিটে গিহাসির গোল খেয়ে পিছিয়ে পড়ে পিএসজি।

২৯তম মিনিটে আরেকটি গোল দেন গায়েল কাকুতা।

৪০তম মিনিটে ফোসেনি দিয়াবাতির গোলে অঁমিয়া ৩-০ গোলে লিড পায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে আন্দের হেরেরা গোল করে পিএসজির হয়ে ব্যবধান কমান।

৬০ ও ৬৫ মিনিটে জোড়া গোল করে পিএসজিকে সমতায় ফেরান ট্যাঙ্গায় কোয়াসি। এর একটি হেডে, অন্যটি আনহেল দি মারিয়ার কর্নার থেকে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে গোল করে লিড নেয় পিএসজি। হুয়ান বের্নার্তের পাসে গোল করতে ভুল করেননি মাউরো ইকার্দি।

এ অবস্থা ধরে রাখতে পারলে জিতে যেত পিএসজি। কিন্তু কিছুক্ষণ পরেই ফের গোল।

যোগ করা সময়ে অঁমিয়াকে সমতায় ফেরান গিয়াসি। স্কোরলাইন দাঁড়ায় ৪-৪ গোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ