1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সংবাদ উৎস সম্পর্কে সাংবাদিকদের সর্তক থাকতে হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালার ‘সাংবাদিকতার প্রাথমিক ধারণা’ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম বিন হারুন, ‘ক্রীড়া সাংবাদিকতা’ বিষয়ে একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি ফাহিম রহমান, ‘সাংবাদিকতার অভিজ্ঞতা ’ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাবরিনা হোসাইন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ে যমুনা টেলিভিশনের আখলাকুস সাফা, ‘ক্যাম্পাস সাংবাদিকতা’ বিষয়ে গাজী টিভির নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন আহমেদ, ‘ফিচার লিখার নিয়ম’ বিষয়ে প্রেস ইন্সিটিউট অব বাংলাদেশের সহকারী প্রশিক্ষক বারেক কাইসার আলোচনা করেন।

আয়োজনের শেষে সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লতিফুল ইসলামের সঞ্চালনায় এক সাধারণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মীজানুর রহমান। আলোচনা সভায় উপাচার্য বলেন, সংবাদ পরিবেশ করার ক্ষেত্রে সংবাদ উৎস সম্পর্কে সাংবাদিকদের সর্তক থাকতে হবে। যাতে সংবাদ উৎস খাঁটি হয়। বর্তমানে সাংবাদিকতা করতে ঝুঁকি আছে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। কারণ দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর মোস্তফা কামালসহ সাংবাদিক সমিতির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ