1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

চাহালকে রিজার্ভ বেঞ্চে দেখতে চান না শোয়েব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬০ Time View

ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে একাদশের বাইরে দেখতে চান না পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে উজ্জ্বল দিক একমাত্র চাহালের বোলিং। ২ ওয়ানডেতে নিয়েছেন ৬ উইকেট। যদিও সিরিজে ধোলাই হতে হয়েছে ভারতকে।

শোয়েব বলছেন, ‘(রবীন্দ্র) জাদেজা মাঝে মাঝে উইকেট পাচ্ছে। কুলদীপ (যাদব) ভালো পারফরম্যান্স তুলে ধরতে পারছে না। কিন্তু (যুজবেন্দ্র) চাহাল বেশ ভালো। ওকে বেঞ্চে বসিয়ে রাখা উচিত নয়। চাহাল এমন কিছু কৌশল জানে যা দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারে। কমপ্লিট লেগ স্পিনার বলতে যা বোঝানো হয়, চাহাল তেমনই। চাহাল ব্যাটসম্যানদের উপরে প্রাধান্য বিস্তার করে। বুদ্ধিদীপ্ত ক্রিকেটার। একমাত্র চাহালকে দেখেই মনে হয়েছে মাঝের ওভারে উইকেট নিতে পারে। আর কাউকে দেখে সেরকম মনে হয়নি।’

কিউইদের বিপক্ষে ৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন চাহাল। কিন্তু তাকেই প্রথম ওয়ানডেতে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে খেলতে নামে ভারত। পরের দুই ওয়ানডেতে দলে ফিরেই দুই ম্যাচে ৩টি করে উইকেট তুলে নেন। তার উজ্জ্বলতার নিচে কুলদীপকে নিষ্প্রভ দেখিয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে শোয়েব চাহালের পক্ষ নিয়ে বলেন, ‘কুলদীপকে দেখে মনে হচ্ছে চাপে আছে। ওকে দেখে কখনও মনে হয়নি খেলার মধ্যে রয়েছে। এটাই চিন্তার কারণ ভারতের কাছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ