1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আরো এক বাংলাদেশি সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ Time View

সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে সিঙ্গাপুরে থাকা চার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। এখন এই সংখ্যা বেড়ে পাঁচ জন হলো।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সিএনএ জানায়, আজ শনিবার আরো পাঁচজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে আক্রান্ত এক বাংলাদেশি। দেশটিতে ৬৯ নম্বর করোনাভাইরাসের আক্রান্ত রোগীটি হলো বাংলাদেশি। তিনি সিঙ্গাপুরে ওয়ার্ক পাস নিয়ে কর্মরত। ওই বাংলাদেশির বয়স ২৬ বছর। তিনি কোনোদিন চীনে যাননি। তবে ওই বাংলাদেশির আর কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাস শনাক্তের পর অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরে মোট আক্রান্ত হয়েছে মোট ৭২ জন। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ফ্রান্সে একজনের মৃত্যু হয়েছে। ইউরোপে এই রোগে প্রথম মৃত্যুর ঘটনা এটি। এর আগে চীনের বাইরে ফিলিপাইন, হংকং এবং জাপানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ