1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সেলিনা হোসেন, মোস্তফা কামালসহ পাঁচ গুণী পাচ্ছেন ‘ইউনেস্কো ক্লাব সম্মাননা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে দেশের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য ‘ইউনেস্কো ক্লাব সম্মাননা-২০২০’ প্রদান করা হবে।

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হবে।

সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন দেশ বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জনপ্রিয় কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, বিশিষ্ট সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, সাহিত্যিক ও চিকিৎসক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল আবু হেনা মোরশেদ জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনেস্কো ক্লাবের সভাপতি প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী এমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ