1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলার তদন্তের সময় বাড়ল

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫ Time View

শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে টাকা জমা রাখার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আগামী ১২ মার্চ দিন ধার্য করেন।

বুধবার প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। প্রতিবেদন দাখিল না হওয়ায় মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী পরবর্তী তারিখ ধার্য করেন। শুল্ক গোয়েন্দা সংস্থা এই মামলার তদন্ত করছে।

২০১৭ সালের ৩১ জুলাই গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মুসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দ দপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. জাকির হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মুসার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

অনুসন্ধান কর্মকর্তার জিজ্ঞাসাবাদে মুসা লিখিতভাবে জানান, সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা রয়েছে। কিন্তু ওই টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি তিনি।

এদিকে মুসার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে একটি রেঞ্জ রোভার গাড়িও জব্দ করে গোয়েন্দারা। ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া ‘বিল অব এন্ট্রি’ প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করা হয় বলে গোয়েন্দারা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ