1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

দেড়শ ছাড়িয়ে বাংলাদেশ; অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৭২ Time View

৩৭তম ওভারে একশ রান করার পর ৭ রান যোগ করেই প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। শাহিন আফ্রিদির তৃতীয় শিকার হওয়ার আগে তার সংগ্রহ ২৫ রান। উইকেটে লিটন দাস আসার পর দ্রুত ঘুরতে থাকে রানের চাকা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫২ রান।

রাওয়ালপিন্ডিতে টস হেরে সাদা পোশাকে খেলতে নেমে সেই পুরনো রূপে দেখা দেয় বাংলাদেশ দল। দলীয় ৩ রানেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার তামিম ইকবাল আর অভিষিক্ত সাইফ হাসান। ভারত সফরে না থাকা তামিমের দলে প্রত্যাবর্তনটা সুখকর হলো না। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেন মাত্র ৩ রানে। অন্যদিকে অভিষিক্ত সাইফের ভাগ্য খারাপ। ‘ডাক’ মেরে বিবর্ণ হলো তার অভিষেক। শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ দিয়েছেন আসাদ শফিকের হাতে।

অথৈ সমুদ্রে পড়া দলকে নতুন আশা দেখান অধিনায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে আসে ৫৯ রান। দুজনেই যখন উইকেটে সেট হয়ে গেছেন, তখনই ছন্দপতন। শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ৫৯ বলে ৫ বাউন্ডারিতে ৩০ রান করা মুমিনুল। ৬২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর শান্তর সঙ্গী হন মাহমুদউল্লাহ। জুটিতে ৩৩ রান আসতেই ১১০ বলে ৪৪ রান করা শান্ত মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফিরে যান। মধ্যাহ্ন বিরতির পর ৩৭তম ওভার বাংলাদেশের স্কোর তিন অংক স্পর্শ করে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন।

পাকিস্তান একাদশ: আজহার আলি, আবিদ আলি, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ