1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সব নির্বাচনে সহিংসতা হয়, এবার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সব নির্বাচনে সহিংসতা হয়। এবার সেটি হয়নি। সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই মানুষ ভোট দিতে পেরেছে। তবে আজকের হরতালের প্রসঙ্গে এসএসসি পরীক্ষা একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএপির হরতালে কোথাও কোনো প্রভাব পড়েনি। সব কিছু স্বাভাবিকভাবে চলছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিএনপির হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। কাল (সোমবার) এসএসসি পরীক্ষা। এর একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি।

গতকালের ভোটে ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে পার্সেন্টেজ কম থাকে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ঢাকায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা বাসা বদল করে। অনেক সময় এক জায়গা থেকে চলে গেলে আর ভোট দিতে আসে না। তবে বিষয়টি নিয়ে দল আরও বিশ্লেষণ করবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ