1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

পরিবার নিয়ে ভোট দিলেন উত্তরের মেয়রপ্রার্থী আতিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন আওয়ামী লীগ মনোনীত উত্তরের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। আজ শনিবার রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ড আওতাধীন নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম।

জানা গেছে, আজ সকাল ৮টার দিকে কেন্দ্রে প্রবেশ করলেও কোন বুথে ভোট দেবেন সেটি খুঁজে পাচ্ছিলেন না আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। প্রথমে নিচ তলায়, পরে দ্বিতীয় তলার ২ নম্বর কক্ষ এবং তারপর তৃতীয় তলার ৫ নম্বর কক্ষে গিয়ে ফেরত আসতে হয় আতিককে। পরে তৃতীয় তলার ৩ নম্বর কক্ষ তার ভোটিং বুথ হিসেবে নিশ্চিত হলে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

এ সময় প্রথমে ইভিএম মেশিনে আঙুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন আতিকুল ইসলাম। এরপর পাশেই স্থাপিত গোপন বুথে গিয়ে ইভিএম মেশিনের ব্যালট ইউনিট থেকে বোতাম চেপে ভোট দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ