1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দেশে এখনো করোনা ভাইরাস আসেনি: স্বাস্থ্যমন্ত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাস আসেনি। আমি মনে করি এই মুহূর্তে চীন থেকে কাউকে দেশে না নিয়ে এলে ভালো হয়।
সেইসঙ্গে চীন ভ্রমণকে আমরা নিরুৎসাহিত করবো ভাইরাস প্রতিরোধের স্বার্থেই। সরকারের তরফ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রাজধানীর সোনারগাঁও হোটেলে কলেরা ও পুষ্টি বিষয়ক এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইসিডিডিআরবি আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলনে মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, অপুষ্টিজনিত সমস্যার কারণে শিশুদের মধ্যে অনেক স্বাস্থ্য সমস্যা কাটানো যাচ্ছে না। সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই সমস্যা কাটানোর কাজ চলছে। অন্যদিকে কলেরা-ডায়রিয়া নিয়ন্ত্রণে আইসিডিডিআরবি বিস্ময়কর অবদান রেখে চলছে। দেশে স্বাস্থ্যখাতের গবেষণা ওষুধ শিল্পে অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাস্থ্য সচিব (সেবা) মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লেমনস, এর আগের সম্মেলনের সভাপতি অধ্যাপক এন কে গাঙ্গুলী, সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হলমর্গ্যান, আইসিডিডিআরবি উপনির্বাহী পরিচালক সৈয়দ মনজুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ