1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘কর প্রদানের বিষয়ে মানুষের অহেতুক ভীতি দূর করতে হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কর প্রদানের প্রতি মানুষের অহেতুক ভীতি রয়েছে। এই ভীতি দূর করা না গেলে কর আদায় বৃদ্ধি পাবে না। তাই কর আদায় বৃদ্ধি করতে হলে জনগণের মন থেকে কর প্রদান পদ্ধতির প্রতি ভীতি দূর করতে হবে।

আজ শনিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, মানুষের মন থেকে করভীতি কমাতে হলে বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতির গতিশীলতা রক্ষায় জনগণের কাছ থেকে আহরিত কর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, যথাযথভাবে কর আদায় করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে দেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কর আদায়ের সাথে জড়িত সকলকে আরো নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, যথাযথভাবে কর আদায় করতে হলে কর অফিসগুলো জনগণের আরো কাছাকাছি নিতে হবে। এজন্য উপজেলা পর্যায়েও ট্যাক্স সার্কেল বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। তাই সরকার এ বিষয়ে যৌক্তিকভাবে বিবেচনা করে ট্যাক্স সার্কেল বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিসিএস (ট্যাকসেশন) এসোসিয়েশনের সভাপতি সেলিম আফজালের সভাপতিত্বে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ