1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাবে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার বাসভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মীকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। যাতে দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র চিরতরে বিলিন হয়ে যায়। স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা যে প্রবৃদ্ধি অর্জন করেছি, অর্থনৈতিকভাবে যে শক্ত অবস্থানে আছি; তার সুফল তৃণমূল মানুষ যেন পায়, গ্রামের মানুষ যেন পায়। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ