1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এবার ক্রিকেটারের ভূমিকায় আতিকুল!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে এবার দেখা গেল ক্রিকেটারের ভূমিকায়।

শুক্রবার সকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত দ্বিতীয় বিভাগের একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আতিকুল। সেখানে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে তিনি এক পর্যায়ে খেলতেও নামেন।

এর আগে ভোটের প্রচারে চাওয়ালার ভূমিকায় অবতীর্ণ হয়ে আলোচনায় আসেন তিনি।

মাঠে অন্যরা খেলা শুরু করার কিছুক্ষণ পর গ্লাভস, প্যাড, হেলমেট পরে মাঠে নেমে যান আতিকুল ইসলাম। একজন স্পিনার আতিককে বল করলে তিনি তিনটি বল বাউন্ডারিতে পাঠান। পরে ওই বোলারের বলেই বোল্ড হয়ে ফিরে আসেন মাঠের বাইরে।

এরপর তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের যুব সমাজ নানা কারণে ডিপ্রেসনে চলে যাচ্ছে। আমাদের সমাজে এমন কোনো ঘর নাই যেখানে কেউ না কেউ এ সমস্যায় আক্রান্ত। আমরা হয়ত লোকলজ্জার ভয়ে সমাজের সামনে বিষয়টি আনি না। খেলাধুলা থাকলে যুব সমাজ এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে বলে আমি মনে করি।’

এ সময় আতিক আরো বলেন, ‘জয়যুক্ত হলে আমি কথা দিতে পারি মাঠগুলোকে অবশ্যই ফিরিয়ে আনব। খুশি হবেন যে আমরা ২৪টি পার্ক এবং মাঠের কাজে হাত দিয়েছি, এসব মাঠের মধ্যে কয়েকটি হবে মাল্টিপারপাস। সেখানে ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করা যাবে।’

এরপর তিনি আশপাশের মানুষের কাছে প্রচারপত্র বিলি করেন এবং নৌকা মার্কায় ভোট চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ