1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি।
এ সময় নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। ঢাকা থেকে সকাল ৭টায় সড়ক পথে রওনা হবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে সেখানে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছবেন। সকাল ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে।
বঙ্গবন্ধুর সমাধীতে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা।
দুপুর ২টা ২০ মিনিটে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ