1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক বিরোধে সহিংসতার বিস্ফোরণ, আহত ৬ পুলিশ বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহযোগিতা করবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার ‘শুধু রাজধানী নয়, সারাদেশে নাগরিক সুবিধা পৌঁছানোর চেষ্টা করছে সরকার’ নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী পূর্বের মত রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন! মার্কিন পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিল ইরান

স্পোর্টস কার নিয়ে আবর্জনার গাড়িতে আছড়ে পড়লেন লিন্ডসে লোহান

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুন, ২০১২
  • ১৯৯ Time View

ঘটনার থেকে বরং বিভিন্ন অঘটনের জন্যই খবরের শিরোনাম হন হলিউড তারকা লিন্ডসে লোহান। এবার তাকে বহনকারী বহুমূল্য পোরশে স্পোর্টস কারটি আছড়ে পড়লো আবর্জনবাহী একটি ট্রাকের ওপর।

লস এঞ্জেলেসের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে শুক্রবার। ২৬ বছর বয়সী এই তারকা এ সময় নিজেই তার গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। নিজের অভিনীত একটি চলচ্চিত্রের স্যুটিং সেটে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়েছিলেন তিনি। কিন্তু বিধিবাম! তার গাড়ি সজোরে গিয়ে ধাক্কা দেয় আবর্জনাবাহী ওই  ট্রাকের পেছনদিকে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে গেলেও অক্ষত আছেন লোহান।

এর আগেও মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন এই অভিনেত্রী। তবে এবারের দুর্ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পরপরই তিনি ও গাড়ির অপর আরোহী তার সঙ্গীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য অল্পপরেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। লোহান বর্তমানে একটি হলিউড তারকা এলিজাবেথ টেলরের জীবনের ওপর নির্মিত একটি টেলিভিশন চলচ্চিত্রে কাজ করছেন। লিজ অ্যান্ড ডিক নামের এই ছবিতে লোহান হলিউড লিজেন্ড এলিজাবেথ টেলরের নাম ভূমিকায় অভিনয় করছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ