1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

২৯-৩০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখতে ইসিকে ডিএমপির চিঠি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৯ ও ৩০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে ডিএমপি কমিশনারের পক্ষে পাঠিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) কৃষ্ণ পদ রায়।

চিঠিতে বলা হয়, নির্বাচনের সময় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার মোতায়েনের সুবিধার্থে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি এই দুই দিন বাণিজ্য মেলা বন্ধ রাখা দরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।

চিঠিতে আরো বলা হয়, ভোট গ্রহণের দিনে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য, ১ হাজার এপিবিএন সদস্য ও ৩৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা প্রয়োজন হবে। নির্বাচন ডিউটি যথাযথভাবে সম্পন্ন করে বাণিজ্য মেলার জন্য আলাদা ফোর্স মোতায়েন করা সম্ভব হবে না। এসব বিষয় বিবেচনা করে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ